5:59 am, Friday, 6 November 2026

মুমিনুলের অনুপস্থিতিতে তিন নম্বরে শান্তকে চান সিমন্স

ডেস্ক রিপোর্ট : মুমিনুল হকের অনুপস্থিতিতে বাংলাদেশের টেস্ট একাদশে তৈরি হয়েছে বড় শূন্যতা। সেই শূন্যতা পূরণে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।

অভিজ্ঞ মুমিনুলের তিন নম্বর পজিশনে দেখা যেতে পারে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে ব্যাটিং অর্ডারে সম্ভাব্য পরিবর্তনের কথা জানান সিমন্স।
মিরপুরে সিরিজের প্রথম টেস্টে স্পিনারদের ব্যর্থতা ও ব্যাটিং ধসে ৮ উইকেটে হারে বাংলাদেশ।

এর মধ্যে চোটের কারণে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেছেন নিয়মিত তিন নম্বর ব্যাটার মুমিনুল। দীর্ঘদিন ধরে এই পজিশনে নির্ভরতা দিয়ে আসা অভিজ্ঞ ব্যাটারের অনুপস্থিতিতে টপ অর্ডার সাজানো নিয়ে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
মুমিনুলের জায়গায় কে ব্যাট করবেন, এমন প্রশ্নে সিমন্স বলেন, ‘হ্যাঁ, ব্যাটিং অর্ডারে রদবদল হওয়ার সম্ভাবনাই বেশি। খুব সম্ভবত অধিনায়ককেই (নাজমুল হোসেন শান্ত) তিন নম্বরে ব্যাট করতে হবে।’

টেস্ট ক্যারিয়ারে তিন ও চার নম্বর পজিশনেই সবচেয়ে বেশি ব্যাট করেছেন শান্ত। তবে সাম্প্রতিক সময়ে তিনি খেলছিলেন চার নম্বরে। এবার মুমিনুলের অনুপস্থিতিতে নিজের পুরোনো তিন নম্বর পজিশনে ফিরতে হতে পারে তাকে।

এদিকে মুমিনুলের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত পারফর্ম করা অমিত হাসান। সদ্য ডাবল সেঞ্চুরি করা এই তরুণ ব্যাটার সরাসরি সিলেট টেস্টের স্কোয়াডে যোগ দিয়েছেন। তবে তাকে একাদশে দেখার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন সিমন্স।

কোচ বলেন, ‘অমিত কেবলই দলের সঙ্গে যোগ দিয়েছে। আমরা পরে দল নিয়ে বসে স্কোয়াডের পরিস্থিতি দেখব। তবে ও আসার আগেই আমাদের একটি দল ঠিক করা ছিল। সে চোটের বদলি হিসেবে এসেছে। তাই তার খেলার সম্ভাবনা খুব একটা বেশি নয়।’

মিরপুরে ব্যাটিং ব্যর্থতার পর সিলেটে ঘুরে দাঁড়াতে ব্যাটারদের দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন সিমন্স। ডারউইন টেস্টের পর থেকে কয়েকটি ম্যাচে দলের ব্যাটিং পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। অনুশীলনে কঠোর পরিশ্রম করলেও তার প্রতিফলন ম্যাচে দেখা যাচ্ছে না বলে মনে করেন কোচ।

সিমন্স বলেন, ‘ছেলেরা পরিশ্রম করছে। ডারউইন কিংবা পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে যেভাবে কাজ করেছিল, এখনো ঠিক সেভাবেই খাটছে। কিন্তু সমস্যা হলো, সেই পরিশ্রম ম্যাচে কাজে লাগানো যাচ্ছে না। আমাদের নিশ্চিত করতে হবে, মাঠের খেলায় যেন সেই পরিশ্রমের প্রতিফলন দেখা যায়।’

দুই ম্যাচের সিরিজে সমতা ফেরাতে সিলেট টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। মুমিনুলের অনুপস্থিতিতে তিন নম্বরে উঠে এসে শান্ত কতটা দায়িত্ব নিতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মুমিনুলের অনুপস্থিতিতে তিন নম্বরে শান্তকে চান সিমন্স

Update Time : 09:25:45 am, Wednesday, 4 November 2026