11:03 pm, Saturday, 11 July 2026

কবে বিয়ে করছেন হৃত্বিক-সাবা

বিনোদন ডেস্ক : বলিউড তারকা হৃত্বিক রোশন এবং সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের প্রেমকাহিনি নিয়ে মুখর বিটাউন। কাজের সময়টুকু ছাড়া এখন প্রায় একসঙ্গেই দেখা যায় এই যুগলকে। হাত হাত রেখে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হন তারা।
এ বার নিজেদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিতে প্রস্তুত এই তারকা জুটি। প্রথম স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন হৃত্বিক। শেষেমেশ অভিনেতার মনে বসন্তের পরশ নিয়ে হাজির হন সাবা।
টুইটারে আলাপ এরপর প্রেম। এখন হৃত্বিক জুহুর নতুন ফ্ল্যাটে একত্রবাস করেন দুজনে। এবার আর দেরি নয়, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দুই তারকা। সেই দিনক্ষণও এখন প্রকাশ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, চলতি বছরের নভেম্বরেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন হৃত্বিক-সাবা।
দুজনের বয়সের পার্থক্য প্রায় ১২ বছর। সাবাকে নিয়ে ভীষণ স্পর্শকাতর হৃতিক। অন্যদিকে সাবা খুব ভাল ভাবেই মিশে গেছেন রোশন পরিবারের সঙ্গে। গত বছরের ফেব্রুয়ারিতে হৃত্বিকের চাচা রাজেশ রোশন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে রোশন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছিলেন সাবাও।
এমনকি অভিনেতার দুই ছেলের সঙ্গেও বেশ ভাব সাবার। এখন শুধু জীবনের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় এই তারকা জুটি।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

কবে বিয়ে করছেন হৃত্বিক-সাবা

Update Time : 05:55:13 am, Saturday, 4 March 2023