9:04 am, Wednesday, 11 November 2026

কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আকরামুল রাজ্জাক চৌধুরী : র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষার মহড়ার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ)-এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর সভাপতিত্ব করেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল রহীম বাবর, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা ফারুকুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম. এ. ওয়াহিদ রুলু, এবং কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন প্রমুখ।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব না হলেও সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যায়। এজন্য সবাইকে দুর্যোগ মোকাবিলার কৌশল জানতে ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে। পাহাড়-টিলা কাটা বন্ধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষার কৌশল বিষয়ে মহড়া প্রদর্শন করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭, আহত ১১২

কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

Update Time : 11:51:11 am, Monday, 13 October 2025