সালেহ আহমদ :আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে দোয়াপ্রার্থী সাংবাদিক আক্তার হোসেন সাগর। তিনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক আজকের পত্রিকা ও এনটিভি ইউরোপের রাজনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং রাজনগর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক। আক্তার হোসেন সাগর রাজনগর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছেন। তিনি নির্বাচিত হলে রাজনগর উপজেলা মাদক, সন্ত্রাস, জুয়ামুক্ত একটি ডিজিটাল সুন্দর উপজেলা হিসেবে উপহার দেয়ার বিষয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন। তিনি বলেন, তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। এরই অংশ হিসেবে রাজনগর উপজেলা একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। সাংবাদিকতার পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি দ্বিতীয়বার ভাববে না। সাংবাদিকা করতে গিয়ে সাধারণ মানুষ ও সুবিধাবঞ্চিত মানুষের সংস্পর্শে ছিলাম, আছি। জনপ্রতিনিধি নির্বাচিত হলে আমি আরো গভীরভাবে সাধারণ মানুষ ও সুবিধাবঞ্চিত মানুষের সংস্পর্শে থাকবো। তিনি আরো বলেন, সাংবাদিকতা ও জনপ্রতিনিধি একে অন্যের পরিপূরক। আমি রাজনগর উপজেলাবাসীর কল্যাণে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চাই। রাজনগর উপজেলাকে আধুনিক হিসেবে রূপান্তরিত করতে চাই। সামাজিক অবক্ষয় দূর করতে চাই। মাদক দূরে ঠেলে দিয়ে যুবকদের বিনোদন ও কর্মমূখী করতে উৎসাহিত করতে চাই। এ জন্য আমি দলমত নির্বিশেষে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা চাই। আর এতে করেই আমার আগামীর পথচলা সুগম হবে বলে আশা প্রকাশ করছি।
3:30 pm, Tuesday, 19 May 2026
News Title :
রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আক্তার হোসেন সাগরের দোয়া প্রার্থনা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:13:57 am, Tuesday, 6 February 2024
- 516 Time View
Tag :
Popular Post





























