8:30 am, Tuesday, 14 July 2026

ডায়েট ছাড়াই যেভাবে ২০ কেজি ওজন কমিয়েছেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম ফ্যাশন আইকন অভিনেত্রী সোনম কাপুর। শারীরিক ফিটনেসের ব্যাপারেও তিনি সর্বোচ্চ সতর্ক ক্যারিয়ারের শুরু থেকে। তবে ২০২২ সালের আগস্টে মা হওয়ার আগে তিনি বেশ মুটিয়ে যান। সেখান থেকে আবার নিজেকে পুরনো রূপে নিয়েও এসেছেন। ওজন কমিয়েছেন ২০ কেজি।

ওজন কমানোর জন্য বেশিরভাগ মানুষ সাধারণত চিকিৎসকের পরামর্শে ডায়েটের পথে হাঁটেন। তবে সোনম সে পথে হাঁটেননি। কোনো ডায়েট ছাড়াই তিনি ঝরিয়ে ফেলেছেন ২০ কেজি ওজন। কীভাবে তা সম্ভব করেছেন, সে কথা নায়িকা জানিয়েছেন ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে।

পোস্টে সোনম লিখেছেন, ‘কী দারুণ… ২০ কেজি কমেছে… আরও ৬ কেজি কমাতে হবে।’ সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের ফিট শরীরের একটি মিরর ভিডিও। পোস্টে সোনম আরও লিখেছেন, ‘নিজেকে খুঁজে পেতে আমার ১৬ মাস সময় লেগেছে। ধীরে ধীরে কোনো ক্রাশ ডায়েট এবং কঠিন ওয়ার্কআউট ছাড়াই নিজের এবং সন্তানের যত্ন নিয়ে এই পর্যায়ে এসেছি। এখনও পুরোপুরি লক্ষ্যে না পৌঁছালেও প্রায় পৌঁছে গেছি। নিজের শরীরের প্রতি কৃতজ্ঞ, এটি কী যে দারুণ।’

২০১৮ সালে ব্যবসায়ী এবং প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করেন বলিউড সুপারস্টার অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। চার বছর পর ২০২২ সালের ২০ আগস্টে তাদের সংসারে আসে প্রথম সন্তান। লন্ডনের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যার পানি নামলেও তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, বিপর্যস্ত জনজীবন

ডায়েট ছাড়াই যেভাবে ২০ কেজি ওজন কমিয়েছেন সোনম কাপুর

Update Time : 03:46:38 pm, Friday, 19 January 2024