কমলগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকাল দুপুরে উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী।
কমলগঞ্জ উপজেলা আনজুমানে আল ইসলাহ সভাপতি হাফিজ মাও: এম, এ, ওহাবেরর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সহ সভাপতি অধ্যক্ষ মাও: সারওয়ারে জাহান, মহাসচিব অধ্যক্ষ মাও: এ, কে, এম মনোহর আলী, মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাও: মুফতি মো: শামছুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাও: মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ মাও: এনামুল হক। অনুষ্ঠানে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
9:48 am, Sunday, 26 July 2026
News Title :
কমলগঞ্জে আল-ইসলাহ’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:15:22 pm, Saturday, 4 November 2023
- 312 Time View
Tag :
Popular Post






























