কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় স্থানীয় আওয়ামীলীগ অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে প্রথমে কুরমাঘাটে স্থানীয় আওয়ামীলীগ অফিসে ঢুকে মতিউর নামে বিমান বাহিনীর চাকরিচ্যুত কর্মচারী নেছার মিয়া নামে একজনকে মারধর করে এবং এসময় অফিসে রক্ষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির পিতার শেখ মুজিবুর রহমান এর ছবি ভাংচুর করে ও স্থানীয় এমপি সাবেক চিপ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এর ছবিতে লাথি দেয়। এসময় উত্তেজিত হয়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে এরই রেশ ধরে স্থানীয় কাজুর দোকান নামক স্থানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে নেছার মিয়া, আজু মিয়া, বদরুল মিয়া ও মতিউর রহমান, কাওসার, বেলাল ও ভুষন নামে কয়েকজন আহত হয়। এসময় দোকানপাঠ ভাংচুর করারও অভিযোগ উঠে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক সুলেমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মতিউর দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। সামাজিক মাধ্যমে সে প্রায় সময় নানা মন্তব্য করে। তিনি বলেন, মতিউর রহমান প্রথমে বিমান বাহিনীতে কর্মরত ছিল। সেখানে সে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তার চাকরী চলে যায় ও জেল খাটে। এর পর থেকে বাড়িতে এসে প্রধানমন্ত্রী ও শেখ মুজিবের ছবি দেখলেই ক্ষেপে গিয়ে সেথায় থুথু দেয় ও ছিড়ে ফেলে। গত বৃহস্পতিবারও এমন ঘটনা ঘটালে সেখান থেকে তার সাথে অন্যদের কথাকাটাকাটির জের ধরে সংঘর্ষ হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
2:43 am, Friday, 6 November 2026
News Title :
কমলগঞ্জে দু’পক্ষের হামলায় আহত ১০, স্থানীয় আওয়ামীলীগ অফিস ভাংচুর
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:20:09 pm, Friday, 15 July 2022
- 778 Time View
Tag :
Popular Post



























