7:08 am, Tuesday, 14 July 2026

কমলগঞ্জে নিম্ন আয়ের লোকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পৌর এলাকা, মুন্সীবাজার ও রহিমপুর ইউনিয়নে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ অসহায় প্রতিবন্ধী, কর্মহীন দিনমজুর, শ্রমজীবীসহ নিম্ন আয়ের লোকদের মধ্যে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১ টায় কমলগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিদরণ করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
পৃথক অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, রনগিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যার পানি নামলেও তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, বিপর্যস্ত জনজীবন

কমলগঞ্জে নিম্ন আয়ের লোকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ

Update Time : 10:09:57 am, Thursday, 8 July 2021