সমরেন্দ্র রায়:: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক ১ম ও তৃতীয় পর্যায় মজিব শত বর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা উপহার স্বরুপ ভূমিহীন ও গৃহহীনদের জন্য বাসস্থান নির্মাণ করা হয়। ১ম ও তৃতীয় পর্যায় মোট ৭৫০ টি গৃহনির্মাণ করা শেষ এবং তা পর্যায় ক্রমে গৃহ ও দলিল হস্থান্তর করা হচ্ছে। ৩ শেরা জানুয়ারি রোজ মঙ্গলবার বিকালে আলিনগর আশ্রয় প্রকল্প থেকে ৫০ জন গৃহহীনদের মধ্যে দলিল পত্র হস্তান্তর করা হয়। আলিনগর ইউপি চেয়ারম্যান ওকমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য মোঃনিয়াজ মুর্শেদ রাজুর সভাপতিত্বে এবং কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিফাত উদ্দিন মহোদয় প্রধান অতিথি হয়ে গৃহ ও ভূমিহীনদের মধ্যে দলিল পত্র হস্থান্তর করেন। এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) সুমাইয়া আক্তার এবং কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদোজ্জামান,সহ আরও সরকারি কর্মকর্তা ও কর্মচারী সহ ইউনিয়ন এর ওয়ার্ড মেম্বারগন, সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
3:04 pm, Friday, 6 November 2026
News Title :
কমলগঞ্জে প্রধানমন্ত্রীর মুজিব শতবর্ষ উপলক্ষে পঞ্চাশ টি ভূমিহীনদের মাঝে দলিল বিতরণ।
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:39:47 am, Wednesday, 4 January 2023
- 386 Time View
Tag :
Popular Post




























