9:58 am, Wednesday, 17 June 2026

কমলগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক এক।

সমরেন্দ্র রায় :: মৌলভীবাজারের কমলগঞ্জে (২৭ জানুয়ারি) রাতে পাঁচ শত গ্রাম গাঁজাসহ ফিরোজ মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত অনুমান ০৯ ঘটিকায় কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাস, এএসআই পরিমল চন্দ্রশীলসহ কমলগঞ্জ থানাধীন ভানুগাছ বাজারের ফখরুল মিঞার কলোনিতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।
আসামির বসতঘর তল্লাশি করে বসত ঘরের খাটের নিচে দুটি পলিথিনে মোড়ানো মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে গাঁজা বিক্রির জন্য গাঁজা মাপার দাঁড়িপাল্লা, গাঁজা মাপার বাটখারা, ছোট কুড়াল সাদৃশ্য অস্ত্র এবং একটি কাঁচি জব্দ করা হয়। গ্রেফতারকৃত ফিরোজ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মিরপুর গ্রামের মৃত জাড়ু মিয়ার ছেলে। সে ভানু গাছ বাজারের ফখরুল মিঞার কলোনিতে ভাড়া বাসাত বসবাস করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফিরোজ মিয়া কলোনির ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচা করছে মর্মে স্বীকার করে।
এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গলে ৮বছরের শিশু ধ র্ষ ণ : ধ র্ষ ণ কারী আটক

কমলগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক এক।

Update Time : 07:41:48 am, Saturday, 28 January 2023