11:33 am, Tuesday, 19 May 2026

কাঞ্চন-নিপুণ প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহ

বিনোদন ডেস্ক :: আসছে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। যাদের একটি মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল, অন্যটি ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল।

এই নির্বাচনকে সামনে রেখে প্যানেলের অন্য সদস্যদের নিয়ে মঙ্গলবার (১১ জানুয়ারি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাঞ্চন-নিপুণ। নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ও তার দুই সহযোগী বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী এ সময় ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

মনোনয়নপত্র সংগ্রহ করে প্রথমবার এই নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়া ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আশা করছি আপনাদের সবার আন্তরিক সহযোগিতা পাবো। আমরা শিল্পীদের জন্য কাজ করতে চাই।’

একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী নায়িকা নিপুণ বলেন, ‘একটি কার্যকরী প্যানেল নিয়ে ভালো কাজের স্বপ্ন দেখে আমরা একসঙ্গে হয়েছি। আপনারা আমাদের জন্য শুভেচ্ছা রাখবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নায়ক সাইমন, ইমন, নিরব, জেসমিন, গাঙ্গুয়া, আরমান, পরিচালক দেলোয়ার জাহান ঝণ্টু, বদিউল আলম খোকন প্রমুখ।

এই নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে নির্মাতা সোহানুর রহমান সোহানকে। আর সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন। এ নির্বাচনকে ঘিরে এফডিসিতে অভিনয় শিল্পীদের আনাগোনা বেড়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

কাঞ্চন-নিপুণ প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহ

Update Time : 01:31:51 pm, Tuesday, 11 January 2022