4:15 am, Saturday, 25 July 2026

কাল থেকে ট্রাক সেল শুরু, ফ্যামিলি কার্ড ছাড়াও মিলবে পণ্য

ডেস্ক রিপোর্ট::আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে রাজধানী ঢাকাতে ‘ট্রাক সেল’ শুরু হবে। ২৫ থেকে ৩০টি স্থানে এই ট্রাক সেল হবে। সেখান থেকে যে কেউ দুই কেজি ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল নিতে পারবেন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

আজ (সোমবার) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তপন কান্তি ঘোষ বলেন, আগামীকাল থেকে রাজধানীতে ২৫ থেকে ৩০টি ট্রাকে মশুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। একেকজন ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতিটি ট্রাক থেকে প্রায় ৩০০ জনকে এ পণ্য দেওয়া হবে। টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরে এ পণ্য বিক্রি হবে। এর ফলে নতুন করে ৯ হাজার পরিবার এ সুবিধায় যুক্ত হবে।

তিনি বলেন, ট্রাক সেলে যে কেউ ২ কেজি ডাল, আলু, পেঁয়াজ, ২ লিটার সয়াবিন তেল নিতে পারবে। এই মুহূর্তে চিনি দেওয়া যাচ্ছে না। চিনি পাওয়া গেলে দেওয়া হবে। এতে প্রতি কেজি ডাল ৬০ টাকা, সয়াবিন তেল ১০০ টাকা লিটার, পেঁয়াজ ৫০ টাকা ও আলু ৩০ টাকা কেজি দরে দেওয়া হবে।

সচিব বলেন, সরকার ভর্তুকি মূল্যে এসব পণ্য দিচ্ছে। প্রতিটি পণ্য অর্ধেক দামে দেওয়া হয়। আজ থেকে সারা দেশে জেলা প্রশাসকরা ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি কার্যকর করবেন।

তিনি আরও বলেন, আমরা সব কর্মদিবসে কার্যক্রম চলমান রাখবো। শুক্র-শনিবার বন্ধ থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কাল থেকে ট্রাক সেল শুরু, ফ্যামিলি কার্ড ছাড়াও মিলবে পণ্য

Update Time : 06:43:32 am, Monday, 13 November 2023