6:56 am, Tuesday, 14 July 2026

কুমিল্লায় পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগিনার

ডেস্ক রিপোর্ট : কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো রায়কোট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম ভূঁইয়ার ছোট ছেলে সাঈফ উদ্দিন ভূইয়া (১২) ও তার মেয়ে স্বপ্নার ছেলে সাব্বির (১০)।

সাব্বির একই ইউনিয়নের মন্তলী গ্রামের মানিকের ছেলে। সাঈফ উদ্দিন ভূইয়া বেল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

সাব্বির ঢাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।সাব্বির ঢাকা থেকে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ইউপি সদস্য মাহবুবুল হক বলেন, সাঈফ এবং সাব্বির শনিবার দুপুরের খাবার খেয়ে সাইকেল নিয়ে বের হয়।

পরে তারা দুইজন পাশের পুকুরে গোসল করতে নামে।পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে প্রথমে সাঈফের লাশ ভাসতে দেখেন।

সাঈফের লাশ পুকুর থেকে তুলে আনার সময় সাব্বিরের লাশও ভাসতে দেখা যায়।তাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যার পানি নামলেও তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, বিপর্যস্ত জনজীবন

কুমিল্লায় পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগিনার

Update Time : 06:54:25 am, Sunday, 9 October 2022