11:07 am, Friday, 22 May 2026

কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশকালে ভারতীয় ২ নাগরিক আটক

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলীনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯) নামের দুই ব্যক্তি। এ সময় তাদের কাছে আলীনগর বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তাদের কাগজপত্রে দেখা যায়, তারা দুজনেই ভারতের উনুকোটি জেলার ইরানি থানার বাসিন্দা। শনিবার সকালে তাদের দু’জনকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপছার জানান, ভারতীয় ওই দুই নাগরিকের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশকালে ভারতীয় ২ নাগরিক আটক

Update Time : 07:22:11 am, Saturday, 19 October 2024