মৌলভীবাজার কুলাউড়া পৃর্থিমপাশা ইউনিয়নে যুবদল নেতার দাপটে দিশাহারা একটি পরিবার। চাচার সম্পত্তি আত্নসতের পায়তারায় চাচাকে হত্যা করার পর চাচাত্ব ভাইকে একের পর এক মামলায় জড়িয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে পৃর্থিমপাশা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুন নূরের উপর। গত ১৩ আগষ্ট ২০২৪ ইং রবিরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী চাচা আব্দুল করিম কে পিটিয়ে হত্যা করার পর চাচাত্ব ভাই আব্দুল আজিজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের পারভেজ মিয়ার দায়েরকৃত থানার একটি মামলায় ও অন্য আরেকটি ভাঙচুরের মামলায় আসামী করার পর পরিবারের সদস্যের উপর বিভিন্ন ভাবে নির্যাতন ও হুমকি ধামকি চালিয়ে যাচ্ছে। আব্দুল আজিজের মাকে দিয়ে জায়গা সম্পত্তি তার নামে লিখে দিয়ে ঘর বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে। এব্যাপারে থানায় মামলা দায়ের করতে গেলে প্রভাবশালী বিএনপি নেতার বিপক্ষে কোনো মামলা নিবে না বলে কুলাউড়া থানা পুলিশ তাড়িয়ে দেয়। বলে আব্দুল আজিজের মা অভিযোগ করেন। ৫ আগষ্টের পরে আব্দুন নুর আত্মগোপন থেকে বের হয়ে বিএনপির কর্মী নিয়ে তাদের উপর আক্রমণ করে যাচ্ছে পৈতৃক সম্পত্তি দখল করে নেওয়ার জন্য। আব্দুন নুর তার ছেলেকে খোঁজছে। তাকে পেলে প্রানে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। যখন আব্দুন নূর জানতে পারে চাচাতো ভাই আব্দুল আজিজ নিজের প্রাণ রক্ষার্থে সে ফ্রান্সে অবস্থান করছে তখন হোয়াটসঅ্যাপে প্রাণনাশের বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকে। রাগের মাথায় আব্দুল আজিজ রিপ্লাই দিতে গিয়ে চাচাতো ভাইকে বলেছিল যা পারলে কিছু করে দেখা, তার দুই দিনের মাথায় রাতের আঁধারে লোকজন নিয়ে আব্দুন নূর তার চাচাতো ভাই আব্দুল আজিজ এর ঘরে আগুন দেয়। ১১/০৬/২০২৬ ইং রাতে পুরো ঘর পুরে ছাই হয়ে যায়। এখন আব্দুল আজিজের পরিবার নিরাশ্রয় ভাবে তাদের এক আতিয়ের বাসায় অবস্থান করছেন। আব্দুল আজিজের মায়ের সাথে যোগাযোগ করে জানা যায় তিনি তার ছেলে আব্দুল আজিজ কে দেশে অবস্থান করতে নিষেধ করেছেন কারণ আব্দুল আজিজের প্রাণের কোন নিরাপত্তা নেই দেশে।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এধরনের কোন অভিযোগ আমাদের জানা নেই। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দেখা হবে।
6:31 pm, Thursday, 13 August 2026
News Title :
কুলাউড়া রবিরবাজার যুবদলের নেতার দাপটে নিরাপত্তাহীনতায় আব্দুল আজিজের পরিবার ও ঘরবাড়ি পুড়ে ছাই
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:13:00 pm, Sunday, 14 June 2026
- 53 Time View
Tag :
Popular Post




























