জুড়ী রিপোর্টার :মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে শাহীন (২৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩০ মে) পৌর শহরের দক্ষিণবাজার এলাকার প্রধান সড়কে জনসম্মুখে এ ঘটনা ঘটে। নিহত শাহীন জয়পাশা এলাকার বাসিন্দা ইছাহাক আলীর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দক্ষিণবাজার এলাকায় হঠাৎ করে সিএনজিচালিত এক অটোরিকশা চালক ধারালো ছুরি দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার সময় কুলাউড়াকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে।
2:45 am, Thursday, 23 July 2026
News Title :
কুলাউড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাত, অটোরিকশাচালক খুন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:16:24 pm, Saturday, 31 May 2025
- 191 Time View
Tag :
Popular Post






























