11:56 pm, Tuesday, 7 July 2026

গাজায় ইসরায়েলি বিমান হামলা

ডেস্ক রিপোর্ট : ইসরায়েলি বাহিনী শনিবার রাতে গাজার দক্ষিণাঞ্চলে হামাস অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

ফিলিস্তিনি অঞ্চল থেকে রকেট ছোড়ার জবাবে ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সংবাদ মাধ্যমকে এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে, তারা হামাস নিয়ন্ত্রিত গাজায় এ মুহূর্তে হামলা চালাচ্ছে।

এদিকে ফিলিস্তিনি সূত্রে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুসের পশ্চিমে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের অবস্থান লক্ষ্য করে ইসরাইলী যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে।

শনিবার সকালে গাজা উপত্যকা থেকে দুটি রকেট ছোঁড়া হয়। রকেট দুটি তেলআবিব উপকূলীয় ভূমধ্যসাগরে পড়ে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ

গাজায় ইসরায়েলি বিমান হামলা

Update Time : 10:05:14 am, Sunday, 2 January 2022