11:08 pm, Wednesday, 8 July 2026

গান গাইতে সৌদি আরব যাচ্ছেন মমতাজ

বিনোদন ডেস্ক : গান গাইতে প্রথমবারের মতো সৌদি আরব যাচ্ছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। আগামী ২৪ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মমতাজের এই সংগীতানুষ্ঠান। এরইমধ্যে সব আয়োজনের চূড়ান্ত হয়েছে। ২২ ডিসেম্বর ঢাকা ছাড়বেন এই গায়িকা।

এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে মমতাজ বলেন, ‘২০০৯ সালে মাকে নিয়ে হজ্ব করতে সৌদি আরবে গিয়েছিলাম। এবার যাচ্ছি গান করতে। গত কয়েক বছর ধরে সৌদি আরবে গানের অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশ থেকেও একাধিক শিল্পী সেখানে গিয়েছেন। এবার আমি যাচ্ছি, নতুন এক অভিজ্ঞতা হবে।’

১৬ ডিসেম্বর দুবাইতে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি। ১৮ ডিসেম্বর দুবাইয়ের শারজাহ-তে গাইবেন এই শিল্পী। এরপর সৌদি আরবে যাবেন বলে জানান তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কাউয়াদিঘি হাওরের পানি দ্রুত নিষ্কাষণ করে ধান রুপনের সুযোগ তৈরী করে দেওয়ার দাবিতে মানববন্ধন

গান গাইতে সৌদি আরব যাচ্ছেন মমতাজ

Update Time : 06:31:17 am, Wednesday, 24 November 2021