8:08 am, Sunday, 26 July 2026

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কে

অনলাইন ডেস্ক::কাতার বিশ্বকাপটাই অঘটনের। নিজেদের প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনা ও জার্মানি দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে হেরে যায়। শঙ্কা তৈরি হয় দ্বিতীয় রাউন্ডে খেলা নিয়ে।

আবার তারকা খেলোয়াড়দের মধ্যে ব্রাজিলের স্ট্রাইকার নেইমার এক ম্যাচ খেলেই ছিটকে পড়েছেন। প্রথম ম্যাচে চোট পাওয়া নেইমার কবে মাঠে নামতে পারবেন সেটি কেউ বলতে পারছেন না।

এর পরও কাতার বিশ্বকাপের জৌলুস কমেনি। তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

দর্শকদের নজর গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভসের দিকে। এখন পর্যন্ত কে এগিয়ে এই দৌড়ে?

বিশ্বকাপে সব থেকে বেশি গোল করলে সোনার বুট দেওয়া হয়। সেই পুরস্কারের দৌড়ে রয়েছেন অনেকেই। যে গোলরক্ষক সবচেয়ে বেশি গোল বাঁচান তিনি সোনার গ্লাভস পান।

বুটের দৌড়ে এখনো পর্যন্ত এগিয়ে এমবাপ্পে ও ভ্যালেন্সিয়া। এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ইকুয়েডরের এন্নের ভ্যালেন্সিয়া। দুজনেই তিনটি করে গোল করেছেন।

দুটি করে গোল করেছেন অনেক খেলোয়াড়। সেই তালিকায় রয়েছেন লিওনেল মেসি (আর্জেন্টিনা), বুকায়ো সাকা (ইংল্যান্ড), ফেরান টরেস (স্পেন), মেহদি তারেমি (ইরান), অলিভিয়ের জিরু (ফ্রান্স), রিচার্লিসন (ব্রাজিল), কডি গাকপো (নেদারল্যান্ডস) এবং আন্দ্রেজ ক্রামারিক (ক্রোয়েশিয়া)।

প্রথম ম্যাচে একটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দ্বিতীয় ম্যাচে গোল পাননি। নেইমার প্রথম ম্যাচে ভালো খেললেও গোল পাননি। চোট পেয়ে গ্রুপ পর্বে তার আর খেলা হচ্ছে না।

এমতাবস্থায় রোনাল্ডো এবং নেইমার একটু পিছিয়েই পড়েছেন সোনার জুতার দৌড় থেকে। পরের ম্যাচগুলোয় গোল করতে পারলে তারাও সামনে চলে আসতে পারেন।

বিশ্বকাপে যে গোলরক্ষক সবচেয়ে বেশি গোল বাঁচান তিনি সোনার গ্লাভস পান। সেই তালিকায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ভঞ্জ মিলিঙ্কোভিচ-স্যাভিচ। সার্বিয়ার গোলরক্ষক ১২টি গোল বাঁচিয়েছেন। সুইজ়ারল্যান্ডের গোলরক্ষক ইয়ান সোম ৯টি গোল বাঁচিয়ে দ্বিতীয় স্থানে। ৮টি করে গোল বাঁচিয়েছেন পোল্যান্ডের ওজ়সিয়েচ শেজিনি, জাপানের শুইচি গন্ডা এবং কানাডার মিলান বোরজা। এদের সুযোগ রয়েছে সোনার গ্লাভস পাওয়ার।

Tag :
About Author Information

Sirajul Islam

বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কে

Update Time : 01:00:47 pm, Wednesday, 30 November 2022