1:33 pm, Tuesday, 19 May 2026

চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কার ও সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে রাস্তায় নেমে আসেন।

এ সময় শিক্ষার্থীরা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত

চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

Update Time : 08:42:10 am, Tuesday, 16 July 2024