স্টাফ রিপোটার: শ্রীমঙ্গলে নেদাল্যান্ড সকারের অর্থায়নে তিনটি চা বাগানে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য সচেতনতামুলক কর্মকান্ডে দুই বছরে আমুল পরিবর্তন এসেছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ট্রার্কে ওয়াস এসডিজি ডাবøউ এ আই প্রোগ্রামের আওয়াতায় এক সেমিনারে ২০২০ সালে কার্যক্রম শুরুর গবেষনা ও পরবর্তী দুই বছরের সমীক্ষা বিশ্লেষনে এ তথ্য উঠে আসে।
বুধবার দিনব্যাপী এ সেমিনারে সভাপতিত্ব করেন সীমাভী এর কান্টি ডিরেক্টর অলক কুমার মজুমদার।
এ সময় সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন সীমাভী এর উর্ধতন কর্মকর্তা শামসু রহমান ও ওয়াটার এইড এর প্রজেক্ট কো-অডিনেটর কে এ আমিন। এছাড়াও চা বাগানে সার্বিক অবস্থা ও উন্নয়ন নিয়ে বিশেষ বক্তব্য উপস্থাপন করেন আইডিয়া এর ম্যানেজার পঙ্কজ দস্তিদার ও সুষ্মিতা ভট্টাচার্য্য।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া এর নির্বাহী পরিচালক নাজমুল হক, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিচাল পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাত হোসেন চৌধুরী ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী।
সেমিনারে বিশেষজ্ঞ বক্তারা বলেন, ওই তিন বাগানে ২০২০ সালে নিরাপদ ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন এর হার ছিল মাত্র ৪ ভাগ। এটি আড়াই বছরের কার্যক্রমে উঠে এসেছে ১০ ভাগে। তাছাড়া নিরাপদ পানির ব্যবহার শুরুতে ছিল ৪ ভাগ বর্তমানে তা উন্নিত হয়েছে ১৯ ভাগ।
তারা বলেন, এ উন্নয়ন হয়েছে চা শ্রমিদের কোন বরাদ্দ দিয়ে নয় এটি শুধু মাত্র তাদের সচেতন করে হয়েছে।
সেমিনারে চা বাগান এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, পঞ্চায়েত প্রধান ও শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
3:57 am, Friday, 22 May 2026
News Title :
চা বাগানে নেদাল্যান্ড সকারের অর্থায়নে স্যানিটেশন ও স্বাস্থ্য সচেতনতামুলক কর্মকান্ডে আমুল পরিবর্তন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:41:07 am, Wednesday, 26 July 2023
- 384 Time View
Tag :
Popular Post

























