6:31 am, Tuesday, 28 July 2026

চিত্রনায়ক জায়েদ খানের মা মারা গেছেন

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের মা শাহিদা হক মারা গেছেন। আজ (২৭ ডিসেম্বর) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না লিল্লাহি রাজিউন)।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। শাহিদা হক করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ছিলেন। মায়ের চলে যাওয়ার বিষয়টি জানিয়েছেন জায়েদ খান নিজেই।

তিনি বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে মা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ২০ ডিসেম্বর আইসিইউতে নেওয়া হয়।

তিনি জানান, করোনা ছাড়াও তার মা কিডনি জটিলতায় ভুগছিলেন। এর আগে গত বছরের ডিসেম্বরে বাবাকেও হারিয়েছেন এই চিত্রনায়ক।

সবার কাছে দোয়া চেয়েছেন জায়েদ খান। তিনি আরো বলেন, বাবা মারা যাওয়ার ১ বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ ২৭ তারিখ মা মারা গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি ও আমার পরিবার কীভাবে সহ্য করবো, জানি না! আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

চিত্রনায়ক জায়েদ খানের মা মারা গেছেন

Update Time : 04:43:55 am, Monday, 27 December 2021