5:24 am, Wednesday, 23 September 2026

হাতিরঝিল লেক থেকে নারীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : রাজধানীর হাতিরঝিল লেক থেকে আসমা বেগম (৫০) নামের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয়রা হাতিরঝিলে লাশ-সদৃশ কিছু একটা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নেয়। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মৃতদেহের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। তার নাম আসাম বেগম, বয়স ৫০-৫৫ বছরের মধ্যে। তার বাড়ি লালমনিরহাটের আদিতমারি গোবর্ধন এলাকায়। কেউ হত্যা করে ফেলে দিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জাতিসংঘে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি:

হাতিরঝিল লেক থেকে নারীর লাশ উদ্ধার

Update Time : 10:12:40 am, Friday, 25 February 2022