8:49 am, Wednesday, 22 April 2026

চিরকুট লিখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের গৌরীপুরে জুবায়ের ইবনে নূর প্রজ্ঞা (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকায় ওই শিক্ষার্থীর বাসা থেকে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

জুবায়ের ইবনে নূর প্রজ্ঞা উপজেলার মাওহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কালনের ছেলে। তিনি রাজধানীর ইর্স্টান ইউনিভার্সিটির আইন বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি বলেন, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। মৃত্যুর সময় চিরকুট লিখে গেছে বলেও জানান তিনি। বিস্তারিত পরে বলা যাবে বলেও জানান তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

চিরকুট লিখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

Update Time : 05:57:51 am, Friday, 11 February 2022