2:42 pm, Monday, 3 August 2026

চেষ্টা করেও মার্টিনেজের দেখা পেলেন না জামাল!

ডেস্ক রিপোর্ট:বাংলাদেশ ফুটবল দল ভারতের ব্যাঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলে আজ দেশে ফিরেছে। হায়দরাবাদ ও মুম্বাই হয়ে দুই ফ্লাইটে দুপুর সোয়া একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ফুটবলাররা। একই সময়ে বিমানবন্দরে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ সফরে আসা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বিমানবন্দরে আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজের অপেক্ষায় ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মার্টিনেজ বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। বাংলাদেশ ফুটবল দল বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বের হওয়ার পথে ছিল তখন। কিছু সময় মার্টিনেজের জন্য অপেক্ষা করেও সাক্ষাৎ পাননি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

বিমানবন্দর থেকে বাংলাদেশের অনেক ফুটবলার নিজ গন্তব্যে রওনা দিয়েছিলেন। জামাল ভূঁইয়া টিম অ্যাটেনডেন্ট মো. মহসীনকে নিয়ে মার্টিনেজকে দেখতে বর্হিগমনের দিকে যান। মার্টিনেজকে স্বল্প দূরত্ব থেকে দেখলেও বাংলাদেশের অধিনায়ক ফ্রেমবন্দি হওয়া কিংবা পরিচিত হওয়ার সুযোগ পাননি।

জাতীয় দলের টিম অ্যাটেনডেন্ট মো. মহসিন ঘটনা বর্ণনা করলেন এভাবে, ‘অনেকে চলে গেলেও জামাল ভাইয়ের মার্টিনেজের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। তিনি আমাকেও সঙ্গে নেন। আমরা অপেক্ষা করছিলাম এবং কয়েকজনকে বলেছি, বাংলাদেশ দলের অধিনায়ক অপেক্ষা করছেন। মার্টিনেজ গাড়ি থেকে নামার পরপরই তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়।’

বিমানবন্দরে উপস্থিত সংশ্লিষ্টদের মন্তব্য, সফর সংশ্লিষ্টরা একটু আন্তরিক হলেই দুই-তিন মিনিটের জন্য মার্টিনেজের সঙ্গে জামাল ভূঁইয়ার সাক্ষাৎ হতে পারত।

আজ বিকেল সাড়ে চারটায় কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা মার্টিনেজের। এর আগে আজ ভোর সোয়া পাঁচটায় ১১ ঘন্টার এক সফরে ঢাকা আসেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তৎপরতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চেষ্টা করেও মার্টিনেজের দেখা পেলেন না জামাল!

Update Time : 02:07:52 pm, Monday, 3 July 2023