5:29 am, Friday, 6 November 2026

জাতিসংঘের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

অনলাইন ডেস্ক: রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) প্রথম দিনে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দিয়েছেন। সাধারণ পরিষদের অধিবেশন ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। তার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন। ইউএনজিএর ৭৬তম অধিবেশন ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। ওই দিন মালদ্বীপের আবদুল্লা শহীদ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং অধিবেশন উদ্বোধন করেন।

করোনা মহামারির কারণে সাধারণ পরিষদ অধিবেশন হলে অনুমোদিত প্রতিনিধিদলের আকার সীমিত করা হয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে সদর দফতরে ভ্রমণের বদলে আগে ধারণ করা বিবৃতি প্রদানে উৎসাহিত করা হয়েছিল।  ১০০টিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান নীতি নির্ধারণী কাঠামো। সূত্র : বাসস

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

জাতিসংঘের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

Update Time : 05:55:03 pm, Tuesday, 21 September 2021