জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারে জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে সোহেল মিয়া নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্প্রতিবার (৬ মার্চ) রাতে জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া পূর্বজুড়ি ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জুড়ীতে গরু চুরি বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে জুড়ী থেকে ৩০টির অধিক গরু চুরি হয়। এইসব চুরির সাথে সোহেল মিয়া জড়িত আছে বলে পুলিশের কাছে একাধিক অভিযোগ যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে জিআর-২৯/১৮ মামলায় চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ০৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া পৃথক আরেকটি মামলায় বন আইনের ২৫ (১- ক) ধারায় ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এর পাশাপাশি তার বিরুদ্ধে ডাকাতি মামলায় আরও একটি গ্রেপ্তারি পরোয়ানা আছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে থানায় চুরি ও ডাকাতি মামলায় একাধিক মামলা আছে। সেসব মামলায় আদালত তার উপর গ্রেপ্তারী পরোয়ানা দিয়েছেন। এমনকি সে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। আজ শুক্রবার গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
9:25 am, Tuesday, 28 July 2026
News Title :
জুড়ীতে কুখ্যাত ডাকাত সোহেল গ্রেপ্তার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:44:46 am, Friday, 7 March 2025
- 202 Time View
Tag :
Popular Post
























