1:49 am, Friday, 21 August 2026

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবা আশঙ্কাজনক

বড়লেখা প্রতিনিধি: জুড়ীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত যুবক মুন্না আহমদ বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। একই ঘটনায় নিহতের বাবা গুরুতর আহত মিলন মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভবানীপুর এলাকার লন্ডনি বাড়ি সংলগ্ন জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার পাশের নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মুন্না আহমদ ও তার বাবা মিলন মিয়া একইসঙ্গে ভবানীপুর এলাকার একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে ভবনের ভেতরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মুন্না আহমদ মারা যান। অপরদিকে নিহতের বাবা গুরুতর আহত মিলন মিয়াকে দ্রæত মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদনে থানায় অপমৃত্যু মামলা কিংবা ময়নাতদন্তের ব্যবস্থা নেয়নি থানা পুলিশ।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবা আশঙ্কাজনক

Update Time : 08:39:54 am, Saturday, 27 June 2026