1:06 am, Monday, 15 June 2026

জেরিনকে বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন। বুধবার (২৪ মে) সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

বিয়ের খবর জানিয়ে ইমরান মাহমুদুল লিখেন, ‘আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ।
আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিক ভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। ’

ইমরান আরও লিখেন, ‘তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ। ’

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

জেরিনকে বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান

Update Time : 08:48:53 am, Thursday, 25 May 2023