ডেস্ক রিপোর্ট :: শিক্ষার্থীদের কোটা সংস্কার বিরোধী আন্দোলনের সময় সহিংসতায় টোল প্লাজায় ভাঙচুর ও পুড়িয়ে দেয়ায় বন্ধ থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় আবারও শুরু হয়েছে। তবে আপাতত বন্ধ রয়েছে এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী টোলপ্লাজা। রোববার (১১ আগস্ট) ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাতা ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক হাসিব হাসান খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বনানী- (চেয়ারম্যানবাড়ি) এবং মহাখালী প্লাজা আপাতত বন্ধ থাকবে। কোম্পানি যদি সিদ্ধান্ত নেয়, তাহলে পরে সেখানে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় চালু করতে পারব। যাত্রী পরিবহনে প্রস্তুত মেট্রোরেল, সিদ্ধান্তের অপেক্ষা গত ১৮ জুলাই কোটা সংস্কার বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীর টোল প্লাজা ভাঙুচরের পর আগুন ধরিয়ে দেয়া হয়। শুক্রবার মহাখালীর টোলপ্লাজায় আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে টোল প্লাজার ছাউনি, টোলের বুথ এবং অপারেটিং সিস্টেম পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। খুলে নিয়ে যাওয়া হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, কম্পিউটারসহ যন্ত্রপাতি। ওইদিন থেকেই বন্ধ হয়ে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
6:33 pm, Saturday, 7 November 2026
News Title :
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরু
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:20:05 pm, Sunday, 11 August 2024
- 403 Time View
Tag :
Popular Post
























