4:13 am, Thursday, 30 July 2026

তরুণরা দেশ ও জাতির আগামী দিনের কর্ণধার কর্মশালায় – জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার :: মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

(১৪ জুন) মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগীতায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এ সময় তিনি বলেন,তরুণরা দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র, জাতির আগামী দিনের কর্ণধার। সমাজ ও দেশকে আরও গতিশীল করতে জাতির মূল চালিকাশক্তি হলো তরুণরাই।কিন্তু তরুণপ্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন বলেন, মাদকের হাত থেকে সন্তানকে রক্ষা করতে অভিভাবকের গুরুত্ব অপরিসীম।তাছাড়া মসজিদের ইমামরা শুক্রবার মাদকের কুফল সম্পর্কে বয়ান দিতে পারেন।তরুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা,সাংস্কৃতিক ও বিনোদনের বিকল্প নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল হক ।

এছাড়াও কর্মশালায় সাংবাদিক, বিভিন্ন অফিসের কর্মকর্তা,শিক্ষক-শিক্ষিকা,এনজিও প্রতিনিধি,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগন ও ইমামরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৯ পিস ইয়াবা ও ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তরুণরা দেশ ও জাতির আগামী দিনের কর্ণধার কর্মশালায় – জেলা প্রশাসক

Update Time : 10:48:01 am, Tuesday, 14 June 2022