12:43 pm, Wednesday, 10 June 2026

তরেসকে ৫৩৫ কোটি টাকায় দলে ভেড়াল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক : গুঞ্জনটা আগে থেকেই ছিল। অপেক্ষাটা দীর্ঘ হচ্ছিল চূড়ান্ত ঘোষণার। অবশেষে ম্যানচেস্টার সিটি থেকে স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তরেসের বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বার্সেলোনা জানিয়েছে, ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় পাড়ি জমাচ্ছেন তিনি। তাকে দলে ভেড়াতে ৫৩৫ কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছে দলটি।

গত সপ্তাহেই পুরো ইউরোপে রটে গিয়েছিল, তরেসকে দলে ভেড়াচ্ছে বার্সা। জানিয়েছিলেন সাম্প্রতিককালে ইউরোপীয় দলবদলের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস ফ্যাব্রিজিও রোমানো। এরপর তরেস নিজেও অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন। ভ্যালেন্সিয়াতে ফিরে গিয়ে একা একা অনুশীলনের ভিডিও দিয়েছিলেন নিজের টুইটারে। তখনই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল, ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্পর্ক চুকে গেছে তার।

তবে, সবকিছুর পরও রয়ে গিয়েছিল একটা কিন্তু। কেননা লিওনেল মেসির বার্সায় থাকার নির্ভরযোগ্য খবরের পরও বার্সা ছাড়তে হয়েছিল মেসিকে। তবে এবার ফেররান তরেসকে নিয়ে তেমন নাটক হয়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

তরেসকে ৫৩৫ কোটি টাকায় দলে ভেড়াল বার্সেলোনা

Update Time : 06:33:09 am, Wednesday, 29 December 2021