5:15 pm, Wednesday, 23 September 2026

জীবন-জীবিকার তাগিদেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টানা ১৯ দিন চলা বিধিনিষেধ মানুষের জীবন ও জীবিকার তাগিদেই তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, এখন আমাদের স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই ভরসা করতে হবে।

আজ শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শােক দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে। আপনারা মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। জীবন-জীবিকার তাগিদে খুলে দেওয়া হলেও মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি।

Tag :
About Author Information

Sirajul Islam

জীবন-জীবিকার তাগিদেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

Update Time : 06:20:46 am, Saturday, 14 August 2021