2:40 pm, Wednesday, 18 November 2026

বাবার কবরের পাশে সমাহিত ফারুক

বিনোদন ডেস্ক :: বাবার কবরের পাশে সমাহিত করা হলো কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুককে। পঞ্চম নামাজের জানাজা শেষে মঙ্গলবার (১৬ মে) রাত ৯টায় গ্রামের বাড়ি গাজীপুরে দাফন সম্পন্ন হয়।

এর আগে গাজীপুর জেলা প্রশাসন পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠানকে গার্ড অব অনার দেওয়া হয়।

শেষবারের মতো তাকে এক নজর দেখতে পৈত্রিক ভিটায় ভিড় করেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। এসময় বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত নায়ক ফারুককে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই।

সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় তার অভিষেক হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জোড়া গোল করে মেসির ১০ নম্বর জার্সি নিয়ে যা বললেন নিকো পাজ

বাবার কবরের পাশে সমাহিত ফারুক

Update Time : 07:48:44 am, Wednesday, 17 May 2023