5:43 pm, Wednesday, 18 November 2026

কঙ্গোতে বাস্তুচ্যুতদের শিবিরে হামলায় ৪৫ জন নিহত

ডেস্ক রিপোট:ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) সন্ত্রাসীদের হামলায় ৪৫ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের শিবিরে হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বরাত দিয়ে মঙ্গলবার (১৩ জুন) এক প্রতিবেনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের (আইডিপি) শিবিরে হামলায় ৪৫ জনেরও বেশি লোক নিহত হয়েছেন বলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন জানিয়েছে।

আল জাজিরা বলছে, গত রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত এই হামলার ঘটনা ঘটে এবং কোঅপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব কঙ্গো বা কোডেকো নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘ বলেছে, হামলার সময় যোদ্ধারা ডজুগু অঞ্চলের লালা শিবিরে ঝুঁকিপূর্ণ বাস্তুচ্যুত লোকদের গণহত্যা করেছে।

যেখানে এই হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেখান থেকে জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটির স্থান ৫ কিমি (৩ মাইল) দূরে অবস্থিত। কোডেকো দাবি করে, তারা লেন্দু নামক সম্প্রদায়কে হেমা নামের অন্য জাতিগোষ্ঠী এবং সেইসাথে কঙ্গোর সেনাবাহিনী থেকে রক্ষা করবে।

এক বিবৃতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং (শান্তিরক্ষা মিশন) মনে করে, বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ইচ্ছাকৃত এই ধরনের আক্রমণ যুদ্ধাপরাধ হতে পারে।’

মাকি লোম্বে নামে একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, হামলার পর তিনি মাটিতে ‘৪০টিরও বেশি মৃতদেহ’ পড়ে থাকতে দেখেছেন। রাতে পালিয়ে গিয়ে তিনি বেঁচে যান বলেও জানান তিনি।

সুশীল সমাজের প্রতিনিধি ডিজায়ার মালোদ্রা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘হামলাকারীরা গুলি চালাতে শুরু করে, অনেক লোককে তাদের বাড়িতে পুড়িয়ে হত্যা করা হয়, অন্যদের ছুরি দিয়ে হত্যা করা হয়।’

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

কঙ্গোতে বাস্তুচ্যুতদের শিবিরে হামলায় ৪৫ জন নিহত

Update Time : 09:47:14 am, Tuesday, 13 June 2023