6:40 am, Wednesday, 24 June 2026

তামিম-রিয়াদ-সৌম্য সেরা করদাতা

ক্রীড়া ডেস্ক :: গত কয়েক বছর ধরেই তামিম ইকবালকে সেরা করদাতার তালিকায় দেখে গেছে। এবারও ব্যতিক্রম হয়নি। পাশাপাশি ২০২০-২১ করবর্ষে খেলোয়াড় ক্যাটাগরিতে দেশ সেরা এই ওপেনারের সঙ্গী হলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ ও জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। তারাই শীর্ষ তিনে রয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে এনবিআর থেকে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের নামের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয় থেকে এই তালিকা চূড়ান্ত অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে তালিকায় জাতীয় পর্যায়ে তিন ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে।

ব্যক্তি পর্যায়ের ১০ নম্বর ক্যাটাগরি ‘খেলোয়াড়’-এ সেরা তিন করদাতা হিসেবে তামিম, মাহমুদউল্লাহ ও সৌম্যর নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

তামিম-রিয়াদ-সৌম্য সেরা করদাতা

Update Time : 07:16:13 am, Thursday, 18 November 2021