3:51 pm, Friday, 22 May 2026

তাহসান-মিমের ‘কিডন্যাপ মি প্লিজ’

বিনোদন ডেস্ক :: বাংলাদেশি শোবিজ অঙ্গনের পরিচিত দুই মুখ অভিনেতা-গায়ক তাহসান রহমান খান এবং চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। কয়েকটি বিজ্ঞাপন ও নাটকে এর আগে তারা জুটি বেঁধে কাজ করেছিলেন। তাহসান বরাবরই গান গাওয়ার পাশাপাশি ছোট পর্দায় অভিনয় করেন। যদিও এখন বিশেষ দিবস ছাড়া নাটকে দেখা যায় না তাকে।

অন্যদিকে, চলচ্চিত্রে ব্যস্ততার কারণে মিম নাটকে অভিনয় একদম কমিয়ে দিয়েছেন অনেক আগেই। তবে বিশেষ উৎসব যেমন ঈদ নাটকে তাদের দেখা যায়। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে মিম তাহসানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘কিডন্যাপ মি প্লিজ’ নাটকে। সন্দীপ শ্রীবাস্তবের গল্পে নাটকটির চিত্রনাট্যে করেছেন আরমান শায়ের আর পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ।

জানা গেছে, তাহসান-মিম জুটির নতুন নাটকটি দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর বাংলা নাটক ইউটিউব চ্যানেলে ঈদ আয়োজনে শুক্রবার (২০ মে) মুক্তি পেয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

তাহসান-মিমের ‘কিডন্যাপ মি প্লিজ’

Update Time : 07:06:53 am, Saturday, 21 May 2022