1:17 am, Wednesday, 3 June 2026

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক:: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়। এর আগে বুধবার (৩০ নভেম্বর) রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকছে।

স্থানীয়রা জানান, তেঁতুলিয়ায় সন্ধ্যার পর থেকে সকাল অবধি কুয়াশাচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। দিনের বেলা সূর্য উঠলেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায় তবে ঠান্ডার প্রকোপ বেড়ে যায়। প্রতিদিন দুপুরে ঝলমলে কুয়াশা-মিশ্রিত রোদ উঠলেও উত্তাপ ছড়ায় না।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এবিনিউজকে জানান, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোর ৬টায় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হলেও সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

পৃথিমপাশার হাসামপুর গ্রামে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী- তদন্তে ইউএনও

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

Update Time : 08:03:40 am, Thursday, 1 December 2022