3:05 pm, Wednesday, 18 November 2026

তেজগাঁও থানা হেফাজতে মামুনুল, সোমবার পাঠানো হবে আদালতে

ডেস্ক রিপোর্ট :: নাশকতার বিভিন্ন অভিযোগে গ্রেফতার হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার (১৯ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ কশিনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, ২০২০ সালে মোহাম্মদপুর থানায় হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় মামুনুলকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি। আমরা মামলাটি তদন্ত করছিলাম, তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিসি হারুন অর রশীদ বলেন, মামুনুল হকের বিরুদ্ধে সারাদেশে পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা, থানায় হামলা, রেজিস্ট্রার অফিসে হামলা-ভাঙচুরসহ অনেকগুলো মামলা রয়েছে। এসব মামলার তদন্ত চলছিল, পাশাপাশি আমরা দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিলাম।

গ্রেফতার মামুনুল হককে রোববার তেজগাঁও থানা হেফাজতে রাখা হবে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৯ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে। তার রিমান্ড চাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

তেজগাঁও থানা হেফাজতে মামুনুল, সোমবার পাঠানো হবে আদালতে

Update Time : 11:34:36 am, Sunday, 18 April 2021