1:31 am, Tuesday, 28 July 2026

থিম সংয়ে বুবলী-ইমন-সুস্মিতা

ডেস্ক রিপোর্ট : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। নতুন-নতুন সিনেমা ঘিরেই এই নায়িকার এখনকার ব্যস্ততা। সম্প্রতি বুবলী একটি ফ্যাশন হাউজের থিম সং-এ কাজ করেছেন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি গান নিয়ে দেশের স্বনামধন্য ফ্যাশন হাউজ বিশ্বরঙ এবারের শারদীয় দুর্গোৎসবে উপলক্ষে থিম সং প্রকাশ করেছেন।

‘শিউলি ফুল, শিউলি ফুল’ শিরোনামের এই গানটি গেয়েছেন সেরা কণ্ঠের জনপ্রিয় গায়িকা সুস্মিতা সাহা। সঙ্গীতায়োজন করেছেন জিয়াউল হাসান পিয়াল। গানের ভিডিওতে বুবলীর সঙ্গে আরও ছিলেন চিত্রনায়ক ইমন। গানটির ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।

এ প্রসঙ্গে বিশ্বরঙ’র কর্ণধার বিপ্লব সাহা বলেন, শরৎ-এর আগমনে চারিদিকে উৎসবের আমেজ চলে এসেছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এবারের পূজায় বিশ্বরঙ’র আয়োজনে রয়েছে বিশেষ বৈচিত্র্যময়তা। বাঙালির জীবনে দূর্গোৎসবের এই আনন্দকে আরও রাঙিয়ে দিতে দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ডটির এই বিশেষ আয়োজন। আশা করি, গান-ভিডিও সবার ভালো লাগবে।

Tag :
About Author Information

Sirajul Islam

থিম সংয়ে বুবলী-ইমন-সুস্মিতা

Update Time : 09:04:10 am, Saturday, 23 September 2023