6:43 am, Friday, 6 November 2026

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

ডেস্ক রিপোর্ট : দিনাজপুর সদর উপজেলার কাউগা মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার (২০ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার রামসাগর তাজপাড়া এলাকার তৈয়ব উদ্দিনের ছেলে আনোয়ারুল ইসলাম (৪০) ও শহরের বড়বন্দর এলাকার কৃষন মজুমদার (৩৫)।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে সদর উপজেলার কাউগা মোড়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা নষ্ট ট্রাকে ফুলবাড়ী থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে দুজনই নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে ফেন্সিডিল পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

Update Time : 06:28:10 am, Sunday, 20 March 2022