4:36 pm, Sunday, 9 August 2026

দাঙ্গা হাঙ্গামা করে ক্ষমতায় আসা যাবে না: বিএনপিকে পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে দাঙ্গা হাঙ্গামা লাগাতে চায় বিএনপি। তারা জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা চায় কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে দিবে আর তারা দেশকে লুট করবে৷ এ সুযোগ তারা পাবে না। দাঙ্গা হাঙ্গামা করে ক্ষমতায় আসা যাবে না। আমরা ঝগড়া বিবাদে নেই। আমরা চাই সবাই নির্বাচনে আসুক। সুষ্ঠ সুন্দরভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক৷ কাজেই নির্বাচন হবেই, আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই। নির্বাচনকে ঘিরে যারা অশান্তি সৃষ্টি করতে চাইবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে৷

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেড ডুংরিয়ার উপকারভোগীদের মাঝে আবর্তক তহবিল হতে ৮৭ জন উপকারভোগীদের মাঝে ৭৮ লক্ষ ৫০ হাজার টাকার ঋনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রীর নজর বেশি। তিনি চান হাওরের মানুষ এগিয়ে যাক। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ এই শীতেই শুরু হবে। মেডিক্যালের কাজও দ্রুত শেষ হচ্ছে৷ বিটাকের কাজ চলমান, টেক্সটাইল ইন্সটিটিউট হয়েছে। এসবকিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। কাজেই থাকে মনে রাখতে হবে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু মডেল গ্রাম ডুংরিয়ার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধন জিয়াউল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায়। এরপর বঙ্গবন্ধু মডেল গ্রামের সদস্যদের উদ্বুদ্ধকরণে প্রদর্শনী মৎস্য খামারে পোনামাছ অবমুক্ত করেন মন্ত্রী।

Tag :
About Author Information

Sirajul Islam

দাঙ্গা হাঙ্গামা করে ক্ষমতায় আসা যাবে না: বিএনপিকে পরিকল্পনামন্ত্রী

Update Time : 01:20:04 pm, Tuesday, 1 August 2023