3:26 am, Thursday, 27 August 2026

দায়িত্ব নিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান

বিকুল চক্রবর্তী :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভানু লাল রায় শপথগ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে প্রথম দায়িত্ব নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে।
এর আগে বুধবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে তিনি এই শপথ নেন। তাকে শপথবাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান।
শপথগ্রহনের পর বৃহস্পতিবার প্রথমত শ্রীমঙ্গল উপজেলা পরিষদের অফিসে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম-সহ অফিসারবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানান। তার পর পরই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দও উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে তিনি শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করেন।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বলেন, তিনি জহনগণের সেবক হয়ে থাকতে চান, এবং শ্রীমঙ্গলবাসীকে সাথে নিয়ে একটি আধুনিক উপজেলা গড়তে চান।
উল্লেখ্য গত ৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলায় উপজেলা পরিষদ উপ- নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হিসেবে ৫৮ হাজার ৩০৫ ভোট পেয়ে ভানুলাল রায় বিজয়ী হন। উল্লেখ্য, গত ২১ মে উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যুতে এই পদটি শূণ্য হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

যুক্তরাষ্ট্রের কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন মারা গেছেন

দায়িত্ব নিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান

Update Time : 10:35:25 am, Thursday, 28 October 2021