সুমন বৈদ্য,শ্রীমঙ্গল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর উদ্যোগে দোয়া মাহ্ফিল, আলোচনা সভা ও গণভোজ এর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শ্রীমঙ্গল জেলা পরিষদ মিলনায়তন, বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক মো ফোরকান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির প্রাক্তন নেতা বিশিষ্ট সমাজ হিতৈষী নবারুণ দাশ রিপন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় সমন্বনক কাজী কামরুল বক্স বাবুল ও বীরাঙ্গনা শিলা গুহ। এ সময় আরো বক্তব্যদেন সাবেক ছাত্রনেতা সুরঞ্জিত দাস, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক সিন্ধু দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সাবেক সহ সভাপতি শিপন বাড়াইক প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নবারুণ দাশ রিপন বলেন, এই শ্রীমঙ্গলে বঙ্গবন্ধুর অনেক স্মৃতি রয়েছে। বহুবার তিনি শ্রীমঙ্গলে এসেছেন।কিন্তু পরিতাপের বিষয় বঙ্গবন্ধুর সেইসব স্মৃতি ধরে রেখে এ উপজেলায় বঙ্গবন্ধুর নামে কোন স্থাপনা নেই। তিনি তার আওয়ামীলীগ সরকারের কাছে দাবী জানান, শ্রীমঙ্গলে বঙ্গবন্ধুর নামে কিছু একটা করে দেয়ার জন্য। এ সময় তিনি বলেন, ৭৫ এর ১৫ আগষ্ট জাতির পিতাকে হত্যা না করলে অনেক আগেই আমাদের দেশ ইউরোপ আমেরিকার মতো উন্নত থাকতো।বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর ক্ষমতায় এসে তারই তনয়া প্রধানমনত্রী শেখ হাসিনা এ দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে যান। আমরা যদি আমাদের এই উন্নয়ন ধরে রাখতে চাই তাহলে আবারও আওয়ামীলীগ সরকারকে বিজয়ী করতে হবে।
1:52 pm, Friday, 22 May 2026
News Title :
দেশের উন্নয়ন ধরে রাখতে হলে আবারও আওয়ামীলীগ সরকারকে নির্বাচিত করতে হবে
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:36:25 pm, Tuesday, 15 August 2023
- 219 Time View
Tag :
Popular Post

























