অনলাইন ডেস্ক: বয়স্ক জনসংখ্যা বেড়ে যাওয়ায় প্রজনন হার ক্রমেই কমছে চীনে। দেশটিতে জন্মহার বছরে ১৮ শতাংশ করে কমে ২০২০ সালে দাঁড়ায় ১২ মিলিয়ন, ২০১৯ সালে যা ছিল ১৪.৬৫ মিলিয়ন। এই হার গত ৬ দশকের মধ্যে সবচেয়ে কম।দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দেশটির কিছু কিছু এলাকায় জন্মহার ১০ শতাংশেরও নিচে নেমে গেছে। আনহুই প্রদেশের শিঝো সিটিতে ২০২১ সালের প্রথম ১০ মাসে নবজাতকের সংখ্যা তার আগের বছরের তুলনায় ২১ শতাংশ কমেছে। রেনমিন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, করোনা ভাইরাস মহামারির কারণে ৩০ বছরের কম বয়সী নারীদের মধ্যে সন্তান জন্মদানের উৎসাহ কমিয়ে দিয়েছে। এই সংকট মোকাবেলায় চীন সরকার পাঁচ বছর আগে চালু করা দুই-সন্তান নীতি বাতিল করে গত মে মাসে যুগলদেরকে তিন সন্তান জন্ম দেয়ার অনুমতি দেয়। সম্পাদনা : মোহাম্মদ রকিব।
10:02 pm, Friday, 22 May 2026
News Title :
নারীদের সন্তান জন্মদানে উৎসাহী করতে বেশি বেশি ডে-অফ দিচ্ছে চীন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:48:35 pm, Monday, 3 January 2022
- 666 Time View
Tag :
Popular Post





























