3:58 pm, Saturday, 30 May 2026

পলাশবাড়ীতে বাসচাপায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট :: গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় তিন জন নিহত হয়েছে। নিহতরা হলেন- সবজি চাষী তাজু মিয়া (২৫), সবুজ মিয়া (৩০) ও অটোরিবশাচালক সোহেল মিয়া (৩৫)।

বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজু পাশের রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে, সবুজ মিয়া একই গ্রামের দুলা মিয়ার ছেলে এবং সোহেল একই গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় যাচ্ছিল। পথে মহেশপুর এলাকায় সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল নিহত হন। আহত সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান।

নিহতরা সবজি নিয়ে পলাশবাড়ী মহেশপুর সবজিহাটে আসছিলেন বলেও জানান তারা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার-অপরাধের ঝুঁকিতে শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব-১)

পলাশবাড়ীতে বাসচাপায় নিহত ৩

Update Time : 08:14:39 am, Wednesday, 27 April 2022