6:59 am, Friday, 6 November 2026

পাকিস্তানের কোচ হতে ভয় পান বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করা পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার মুশতাক আহমেদ নিজ দেশের কোচ হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাম্প্রতিক সিদ্ধান্ত ও অস্থির পরিবেশ তাকে সেই দায়িত্ব নেওয়ার বিষয়ে উদ্বিগ্ন করে তুলেছে।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে হঠাৎ করে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো এবং কোচিং স্টাফে পরিবর্তন আনার ঘটনায় পাকিস্তান ক্রিকেটে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এমন পরিস্থিতির মধ্যেই মুশতাক জানিয়েছেন, সফরের মাঝপথে খেলোয়াড় ও কোচদের সরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত ভবিষ্যতে পাকিস্তানের কোচিং পেশায় কাজ করতে আগ্রহীদের নিরুৎসাহিত করতে পারে।

বিবিসির ‘স্টাম্পড’ পডকাস্টে পাকিস্তানের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বর্তমানে বাংলাদেশের স্পিন কোচের দায়িত্বে থাকা মুশতাক বলেন, ‘আমি অবশ্যই নিজের দেশকে (কোচিং) করাতে ভালোবাসব। বিশেষ করে এই মুহূর্তে।

আমি কেবল একটি জিনিসই চাই। মাঝেমধ্যে আপনি নিজ দেশের হয়ে কাজ করতে আতঙ্কে থাকবেন, যখন মানুষ আপনাকে সম্মান করবে না এবং কিছু আবেগপ্রবণ সিদ্ধান্তে দায়িত্ব থেকে ছেঁটে ফেলা হবে।
যখন একটি সফরের মাঝে আপনি কাউকে বরখাস্ত হতে দেখেন, তখন উদ্বেগ এবং আতঙ্ক থাকবেই।’
পাকিস্তানের ক্রিকেটে স্থিতিশীলতা ফিরলে তিনি নিজ দেশের জন্য কাজ করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলেও জানান মুশতাক। তার মতে, পাকিস্তানি কোচ ও সাবেক ক্রিকেটারদের জন্য এখনই দেশের ক্রিকেটে অবদান রাখার উপযুক্ত সময়।

তিনি বলেন, ‘আমার মনে হয় বিষয়গুলোর সুরাহা করা গেলে, শুধু আমি নই, কোচিংয়ের সঙ্গে যুক্ত প্রত্যেক পাকিস্তানি ক্রিকেটারই দেশের সেবা করতে চাইবেন। এই চ্যালেঞ্জটি গ্রহণ করার এবং খেলোয়াড়দের সেরাটা বের করে আনার জন্য এটিই উপযুক্ত সময়। তাদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আত্মবিশ্বাস গড়ে তোলা এবং এমন একটি দল গঠন করা যা প্রতিপক্ষকে সত্যিকার অর্থে চ্যালেঞ্জ জানাতে পারবে, এটাই আমার লক্ষ্য।’

ইংল্যান্ড সফরের মাঝপথে সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর পাশাপাশি টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও সহকারী কোচ উমর গুলকে সরিয়ে দেওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন মুশতাক।

১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য মনে করেন, এমন বড় সিদ্ধান্ত সফর শেষ হওয়ার পর নেওয়া যেত। তিনি বলেন, ‘সাত ক্রিকেটার ও ম্যানেজমেন্ট পাল্টে ফেলা, বিশেষ করে সফরের মাঝপথে সরিয়ে দেওয়া সঠিক কাজ নয়। পাকিস্তান ক্রিকেটে এমনটা আগে কখনও ঘটেনি। অবশ্য পাকিস্তানি হিসেবে এবং সাবেক ক্রিকেটার হিসেবে আমি ব্যথিত।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

পাকিস্তানের কোচ হতে ভয় পান বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

Update Time : 07:47:11 am, Monday, 7 September 2026