7:43 am, Wednesday, 18 November 2026

পাকিস্তানে পুলিশ ভ্যানে হামলায় নিহত ৯

ডেস্ক রিপোর্ট :: পাকিস্তানের বেলুচিস্তানের বোলানে সোমবার ভ্যানে বোমা হামলায় পুলিশের কমপক্ষে ৯ সদস্য নিহত ও ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

করাচির জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোতজাই পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সিবি ও কাচির কাছাকাছি কামব্রি সেতু এলাকায় বেলুচিস্তান কনস্ট্যাবুলারির ভ্যানে হামলাটি হয়।

এই কর্মকর্তা জানান, প্রাথমিক তথ্যপ্রমাণ বলছে, এটি আত্মঘাতী বোমা হামলা, তবে এ নিয়ে তদন্ত চলছে।

এসএসপি জানান, বোমা হামলায় আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গেছেন বোম্ব ডিসপোজাল ইউনিট ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুরো এলাকা ঘিরে তল্লাশি চলছে।

বেলুচিস্তান কনস্ট্যাবুলারি বা বিসি প্রাদেশিক পুলিশের একটি বিভাগ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কিংবা কারাগারের মতো স্পর্শকাতর জায়গাগুলোয় নিরাপত্তা দিয়ে থাকেন বিসির সদস্যরা।

Tag :
About Author Information

Sirajul Islam

পাকিস্তানে পুলিশ ভ্যানে হামলায় নিহত ৯

Update Time : 07:50:29 am, Monday, 6 March 2023