1:32 am, Friday, 22 May 2026

বড়লেখায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সংবাদদাতা; বড়লেখা থানা পুলিশের অভিযানে মিজান (৩৭) নামের ৪ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আজ (১২ মে) রাতে বড়লেখা থানার এসআই  জাহাঙ্গীর কবির, এএসআই আব্দুল গফুর সঙ্গীয় ফোর্সের সহায়তায় বড়লেখা থানাধীন দাসের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে  আসামি মিজানকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি মিজানের বিরুদ্ধে  বড়লেখা থানার জিআর ০৬/১৪ মামলায় পেনাল কোডের ৩২৬ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০১ মাসের সশ্রম  কারাদণ্ডাদেশ প্রদান করেন। এছাড়া তার বিরুদ্ধে বড়লেখা থানার জিআর ৬২/১৩ মামলায় আরও একটি গ্রেফতারী পরোয়ানা ইস্যু ছিল।

গ্রেফতারকৃত আসামি মিজান বড়লেখা থানাধীন বড়খলা গ্রামের ইছুব আলী বাক্কুর ছেলে।

শুক্রবার সকালে আসামি মিজানকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

বড়লেখায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Update Time : 08:56:45 am, Friday, 12 May 2023