বিশ্বজিৎ কর : গতকাল ১৭ নভেম্বর ২০২৪ইং রবিবার মাননীয় বিশেষ ট্রাইবুনাল আদালত নং- ০৩, মৌলভীবাজার,বিশেষ ক্ষমতা আইন মামলা নং-৩২/২০২২ ইং আলোচিত অস্ত্র মামলার রায়ের তারিখ পূর্বনির্ধারিত থাকায় সংবাদ সংগ্রহের নির্মিত্তে আমি কোর্ট প্রাঙ্গনে উপস্থিত ছিলাম। বিচারক মোঃ সাহেদুল করিমের উপস্থিতিতে মামলার আসামি ১) মো: মুন্না মিয়া ২) মোঃ সাকির হোসেন চৌধুরীকে আসামি সাব্যস্ত করে দু’জন আসামিকেই The arms act, ১৮৭৮ এর ১৯(A) ধারায় ১২ (বারো) বছরের সশ্রম কারাদন্ড এবং ২০,০০০/= (বিশ) হাজার টাকা জরিমানা পরিশোধ ব্যর্থতায় আর ও (২)দুই বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। আসামিদের ঠিকানা সনাক্তে ধরা পরে ২নং আসামি মো: সাকির হোসেন চৌধুরী আমাদের “দৈনিক মৌমাছি কন্ঠ” পত্রিকার সাবেক (স্টাফ রিপোর্টার)। তাহার আই,ডি,নং:-০১০৩। তাই আমি মামলাটির অনুসন্ধানে জানতে পারি যে, বিগত ১৬/৬/২০২২ ইং তারিখে মামলাটি শ্রীমঙ্গল থানায় রুজু, মামলার এজাহারে সাবেক সাংবাদিকের নাম ছিল না। অভিযোগ পত্র ১৯/০৯/২০২৩ ইং তারিখে পুলিশের তদন্ত রিপোর্টে অলৌকিক শক্তিতে শত্রুতার বশে আমাদের সাংবাদিক কে উক্ত মামলায় আসামি করা হয়। তাহার ভিত্তিতেই মাননীয় আদালত বিচারকার্যে এ রায় ঘোষণা করেছেন। সাবেক সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় ও পত্রিকা অফিসের রেকর্ড পর্যালোচনায় জানতে পারি যে,তিনি দুইজন এমপির বিরুদ্ধে আমাদের পত্রিকায় সংবাদ প্রচারের জেরে সাংবাদিক ও তার পরিবারকে গুম ও খুনের হুমকি প্রদান করা হয়েছিল। এ বিষয় নিয়ে তিনি ও তার পরিবার সংবাদ সম্মেলন ও করেছিলেন! এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের উপর হামলা করলে তিনি গুরুতর জখম হয়ে ০৩(তিন)দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।এই ঘটনাটি ও পত্রিকায় প্রকাশিত হয়েছিল।চিকিৎসাধীন অবস্থায়ও তিনি হুমকি পেলে পালিয়ে প্রথমে খালার বাড়িতে ও পরবর্তীতে মামার বাড়িতে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছিলেন। সেখানেও তিনি নিরাপদ না থাকায় বিগত ০২/০৯/২০২৩ ইং তারিখে পরিবার নিয়ে দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন। কিন্তু পুলিশের অভিযোগ পত্র ১৯/০৯/২০২৩ ইং তারিখে তদন্ত রিপোর্টে সাংবাদিককে আসামি করা হয়েছে। তাই অনুসন্ধানে উঠে আসে মামলাটি সাজানো,মিথ্যা, বানোয়াট,উদ্দেশ্য প্রণোদিত।মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে এ মামলার প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন। আমরাও “দৈনিক মৌমাছি কণ্ঠ” পত্রিকার সাংবাদিক,কর্মকর্তা, কর্মচারী,প্রকাশক ও সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ সহ সকলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
3:23 pm, Wednesday, 18 November 2026
News Title :
পালিয়ে ও শেষ রক্ষা হলো না সাংবাদিকের
-
বিশ্বজিৎ কর - Update Time : 08:42:00 pm, Sunday, 17 November 2024
- 233 Time View
Tag :
Popular Post





























